, | |

মূলপাতা আইন-আদালত

গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর, ৫ দিনের রিমান্ডে


সাংবাদিক আনিস আলমগীর
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২৫ ৫:০৩ : অপরাহ্ণ

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি ২ নম্বর এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি সদস্যরা আটক করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গতকাল রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অন্য তিন আসামি হলেন-অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

থানায় দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়ে আসছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ও টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। অভিযুক্তদের এসব বক্তব্য ও অনলাইন কার্যক্রমের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে। ফলে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা এবং অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিক আনিস-অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর