ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে সন্ধ্যা ৬টার দিকে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে দুপুরে ইসি সচিব জানান, আজ বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে।
এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। দুই নির্বাচনের জন্য পৃথক রঙের দুটি ব্যালট দেওয়া হবে ভোটারদের। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার ইসিকে বাড়তি অনেক ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার।
ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন যারা
