, | |

মূলপাতা রাজধানী

শেখ হাসিনার ফাঁসির রায় শুনে সিজদায় লুটিয়ে পড়েন অনেকে


শেখ হাসিনার ফাঁসির রায় শুনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকার আশপাশের সড়ক ও ফুটপাতে সিজদায় লুটিয়ে পড়েন অনেকে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৭ নভেম্বর, ২০২৫ ১১:৪১ : অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় শুনামাত্র শুকরিয়া জানাতে সিজদায় লুটিয়ে পড়েন অনেকে। এ সময় অনেকে দোয়া-মোনাজাত করেন।

আজ সোমবার রায় ঘোষণার পরপর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকার আশপাশের সড়ক ও ফুটপাতে এমন দৃশ্য দেখা গেছে।

রায় ঘোষণার পরপরই ধানমন্ডি-৩২ এর মিরপুর সড়কের পাশে থাকা মেট্রো ভবনের নিচের ফুটপাতে সিজদায় লুটিয়ে পড়েন এক যুবক। দীর্ঘক্ষণ সেজদা দিয়ে এরপর মোনাজাত ধরেন।

হাসিনার ফাঁসির রায় শুনে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সিজদায় লুটিয়ে পড়েন এক যুবক। ছবি: ঢাকা মেইল

শুধু এই যুবক নয় এই এলাকায় আরও অনেকে এমনভাবে সিজদাহ দিতে দেখা গেছে। ফাঁসির রায় ঘোষণার পরপরই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আনন্দ-উৎসব ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা আলহামদুলিল্লাহ ও নারায়ে তাকবির বলে স্লোগান দিতে থাকেন। রায়ের পর এই এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের চরম উত্তেজনা চলতে গেছে। পুলিশ দফায় দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ইতোমধ্যে নিউমার্কেট থেকে মিরপুর রোড বন্ধ হয়ে গেছে। কোনো যানবাহন চলাচল করছে না। ধানমন্ডি ৩২ নম্বর এর সামনের রাস্তায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ।

আরও পড়ুন: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর