, | |

মূলপাতা জাতীয়

ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২৫ ১১:১৬ : অপরাহ্ণ

দিল্লিতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ বন্ধ করতে দি‌ল্লি‌কে অনুরোধ জানিয়েছে ঢাকা।

আজ বুধবার ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ভারতীয় কূটনীতিকের কাছে দেশ‌টি‌তে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেেশের পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

বাংলাদেশ আরও অনুরোধ জানিয়েছে, ‘ভারত যেন অবিলম্বে শেখ হাসিনার মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধে পদক্ষেপ নেয়।’

ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিক ভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

আরও পড়ুন: বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর