ঢাকায় আসার অনুমতি পাচ্ছেন না বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী বক্তা তাকে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুদিনের জন্য ঢাকায় আসার কথা ছিল তার। আপাতত তাকে ঢাকায় আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর ইসলামি স্কলার জাকির নায়েক ঢাকায় আসতে পারেন। তবে নির্বাচনের আগে নয়।
জানা যায়, জাকির নায়েক বাংলাদেশে এলে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে। এর ফলে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। তবে সামনে নির্বাচন, এই মুহূর্তে এতো সদস্য মোতায়েন সম্ভব নয়।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ তোলে ভারত সরকার। পরে তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে তিনি পুত্রজায়ায় অবস্থান করছেন।
আরও পড়ুন: জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে ভারতকে জবাব দিলো বাংলাদেশ
