১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর বিজয়ী ০১০৮৩৩১। এছাড়া ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০১৫৬৮৯৭ নম্বর।
এক লাখ টাকা করে তৃতীয় পুরস্কারের বিজয়ী নম্বর দুটি হলো ০০৫৬৩৬২ ও ০৪৫৩৬৬৮। চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা জিতেছেন আরও দুজন। বিজয়ী নম্বর দুটি হলো ০৯১২৪৪৪ ও ০৯৮৩৫৭২।
এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন মোট ৪০ জন। তাদের নম্বরগুলো হলো- ০০১৩৩৮৬, ০০১৪৯৯২, ০০২৮১৮৩, ০০৫৩২২৬, ০১১৯০৬৯, ০১৬৮৮৭৩, ০২৪৪০৭৪, ০২৫৭৫৯৪, ০২৬৫৯৩৮, ০২৯২৯৪১, ০২৯৬৪২৯, ০৩২৭৯১০, ০৩৪০৪০৭, ০৩৪৯৩১৫, ০৩৫৫২০৬, ০৩৬৭৫২৯, ০৩৬৯১১৭, ০৪১৭৭২৮, ০৪২৫৬৮৩, ০৫০১০৪৩, ০৫১৫৫৪২, ০৫৪৯৫২১, ০৫৬৫৯৩৬, ০৬০২২৬৫, ০৬২০২৫৯, ০৬২৪৭১৮, ০৬৭৪৩৪৪, ০৭১২৭৪০, ০৭৫৯০৫৯, ০৭৬৯৩৯২, ০৭৮২৭২৮, ০৭৯১৪২৮, ০৭৯৯৭৩২, ০৮২১৬৭৭, ০৮৬৫১২২, ০৯০৩৩৯২, ০৯০৪৩৫২, ০৯২২১৮০, ০৯৩৬৬১৭ ও ০৯৮৫৯৫২।
উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর তৃতীয় মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে কোনো মাসের শেষ তারিখ সাপ্তাহিক বা অন্য কোনো ছুটি থাকলে পরের কার্যদিবসে ড্র হয়ে থাকে। আর পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়।
আরও পড়ুন: ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা
