, | |

মূলপাতা জাতীয়

পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩১ অক্টোবর, ২০২৫ ৮:২৪ : অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেবেন।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর এটি বঙ্গভবনের বাইরে রাষ্ট্রপতির প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি। জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর সেখানেই তিনি রাত্রিযাপন করবেন।

পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (৮ নভেম্বর)ও সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞপ্তিতে বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার কথাও উল্লেখ আছে।

আরও পড়ুন: টাকা দিয়ে নেতাকর্মীদের ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর