, | |

মূলপাতা জাতীয়

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’


শাপলা কলি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩০ অক্টোবর, ২০২৫ ৪:২৬ : অপরাহ্ণ

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে এ প্রতীক যুক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গেজেটে অনুযায়ী, আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে।

শাপলা কলিসহ ইসির তালিকায় আরও তিনটি নতুন প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে প্রতীকের সংখ্যা হলো ১১৯টি। ১১৯টি প্রতীকের মধ্যে ৫৩টি নিবন্ধিত দলের জন্য ৫৩টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। আর বাকিগুলোর মধ্যে কিছু পাবে এনসিপিসহ নতুন নিবন্ধন পাওয়া দল। বাকিগুলো সংরক্ষিত থাকবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

এর আগে কয়েকদফা নির্বাচন কমিশনের সঙ্গে শাপলা প্রতীক পেতে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া দলটির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ‘শাপলা’ না দিলে তারা নিবন্ধন নেবে না। এমন পরিস্থিতিতে নতুন করে ‘শাপলা কলি’ যুক্ত করা হলো প্রতীকের তালিকায়।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর