, | |

মূলপাতা শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২২ অক্টোবর, ২০২৫ ১০:৩০ : পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজস্ব খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ইউআইটিএসের ট্রাস্টি বোর্ডের সদস্য ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’ (ইউআইটিএস)। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এই টুর্নামেন্টকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইটিএসের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘যেসব শিক্ষার্থী আজ বিভিন্ন কলেজকে প্রতিনিধিত্ব করছে, তারা একদিন ইউআইটিএসকেও প্রতিনিধিত্ব করবে-এই আশাই রাখি।’

তিনি অংশগ্রহণকারী দল, খেলোয়াড় ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক শোভিত বিকাশ বরুয়া এবং পিএইচপি ফ্যামিলির সদস্য মোহাম্মদ নুমায়ের আমির মিজান।

টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৩২টি কলেজ অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি নকআউট পদ্ধতিতে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এই চার ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ২৩ অক্টোবর গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টটির পর্দা নামবে। ফাইনালে বিজয়ী দল পাবে ১ লাখ টাকা আর রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা প্রাইজমানি।

আরও পড়ুন: রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি পেলেন ইউআইটিএসের ৩০ শিক্ষার্থী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর