, | |

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

রাকসু নির্বাচনে ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র


ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার ও এজিএস এস এম সালমান সাব্বির। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৭ অক্টোবর, ২০২৫ ৯:১৭ : পূর্বাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে মোস্তাকুর রহমান জাহিদ ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী। এ ছাড়া জি এস পদে নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সব কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে মোট ভোট পড়েছে ২০ হাজার ১৮৭। নির্বাচনে ২৩ পদে ১০টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভিপি পদে শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

এর আগে ১৯৯০ সালে সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর আর শিক্ষার্থীরা তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি পাননি। বিভিন্ন সময় শিক্ষার্থীরা রাকসু সচলের দাবিতে আন্দোলন করলেও প্রশাসনের কানে ওঠেনি। দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করেছে।

আরও পড়ুন:

চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪টি পদে শিবিরের জয়

জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস শিবিরের মাজহারুল

ডাকসুর ভিপি, জিএস ও এজিএস পদে শিবিরের জয়জয়কার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর