বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা


ঢাকা শাহজালাল বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১২ অক্টোবর ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইট ঢাকা শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।

সফরসূচি অনুযায়ী, ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।

রোমে সংস্থার সদর দপ্তরে বিশ্ব খাদ্য কর্মসূচির এবারের আয়োজন চলবে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। তবে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: সারজিস আলম বললেন, আমরা স্বৈরাচার খুনি হাসিনাকে গুনি নাই, তোদের মতো…

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর