, | |

মূলপাতা রাজধানী

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেপ্তার


আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৫ অক্টোবর, ২০২৫ ৪:৪২ : অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ঢাকায় তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

ডিবি কর্মকর্তারা জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

তার বিরুদ্ধে নিজ এলাকায় জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তার ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বি এম মোজাম্মেল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কী হচ্ছে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর