, | |

মূলপাতা আন্তর্জাতিক

ভারতে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৪ জনের মৃত্যু


তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) জনসভায় থালাপাতি বিজয়
প্রকাশের সময় :২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০১ : অপরাহ্ণ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ৯০০ জন মানুষ আহত হয়েছে। তার মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার রাজ পৌনে ৮টার দিকে তামিলনাড়ুর করুর জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার কিছু ক্ষণ আগেই জনসভার মঞ্চে বক্তৃতা করতে উঠেছিলেন থালাপতি বিজয়।

কীভাবে ঘটলো এই ঘটনা? রাজনৈতিক সমাবেশে পছন্দের অভিনেতাকে দেখতে মাত্রাছাড়া ভি়ড়ই কি একমাত্র কারণ? নাকি ত্রুটি ছিল ব্যবস্থাপনাতে? শনিবার রাতের এই ঘটনার পর থেকে জল্পনা থামছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর করুরে তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা তালাপতি বিজয়ের ডাকে এই জনসভার আয়োজন করা হয়েছিল। সভার মূল বক্তা ছিলেন তালাপতি বিজয়। ৬০ হাজারের বেশি মানুষ ওই সভায় উপস্থিত ছিলেন। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। কিন্তু প্রায় ছ’ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছোন বিজয়। ততক্ষণে ভিড় মাত্রা ছাড়িয়েছে। অনেকে গরমে অসুস্থও হয়ে পড়তে শুরু করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, থালাপতি বিজয় যখন জনসভার মঞ্চে বক্তৃতা করতে উঠেন, তখনই আচমকা উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেকে। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাঁদের উপর দিয়েই এগোতে থাকেন বাকিরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞানও হারান কেউ কেউ।

 

এ সময় পরিস্থিতি আঁচ করতে পেরে মাঝপথে বক্তৃতা থামিয়ে দেন বিজয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেকের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এরআগে গত ২০ আগস্ট মাদুরাইয়ে অনুষ্ঠিত টিভিকে-এর মহাসমাবেশ একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশের সম্পর্ক অবনতির কারণ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর