বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অর্থ-বাণিজ্য

ভাঙলো সব রেকর্ড, ১ লাখ ৯১ হাজার টাকা ছুঁয়েছে স্বর্ণের ভরি



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৮৯ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায়। এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।

আজ সোমবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানিয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করা হয়। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়ানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের ‌দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৭৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ১৩৫ টাকায়।

আরও পড়ুন: আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর