বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আন্তর্জাতিক

সেনা ব্যারাক ছেড়ে কোথায় গেলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী


নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৯ দিন সেনাবাহিনীর হেফাজতে ছিলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আজ শুক্রবার সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে যে, তিনি সেনা ব্যারাক ছেড়ে একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছেন। যদিও তার বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সেনাবাহিনী।

নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভক্তপুরে নিজের ব্যক্তিগত বাড়িতে গেছেন কেপি শর্মা ওলি। এর আগে জেন-জি আন্দোলনকারীরা তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবস্থান করছিলেন।

তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি হেলিকপ্টার ওলিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছিল। ওলি ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, প্রচণ্ড, শের বাহাদুর দিউবা, ঝালা নাথ খানাল এবং মাধব কুমারসহ বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছিল।

তাদের মধ্যে শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দিউবা এখনো সেনা হেফাজতে আছেন। বিক্ষোভকারীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে আটকে রেখেছিল। পরে সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিয়ে আসে। তাদের ছাড়া বাকি সবাই ইতিমধ্যে সেনা ব্যারাক থেকে বেরিয়ে গেছেন।

আরও পড়ুন: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর