, | |

মূলপাতা ধর্ম

চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর


প্রকাশের সময় :২৪ আগস্ট, ২০২৫ ৯:০৩ : অপরাহ্ণ

দেশের আকাশে আজ রোববার ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রোববার সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট (সোমবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (সা.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসূলে করীম (সা.) ইন্তেকালও করেন।

হিজরি ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরীতে মা আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। পরে ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন।

একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ।

এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে এই পৃথিবীতে পাঠান আল্লাহ।

৪০ বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হজরত মুহাম্মদ (সা.) প্রসঙ্গে পবিত্র কোরআন শরিফে মহান আল্লাহ বলেছেন, ‘আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া, আয়াত : ১০৭)

এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এই দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে উদযাপন করে থাকে।

আরও পড়ুন: নামাজে সিজদার সময় আগে নাক না কপাল রাখতে হবে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর