, | |

মূলপাতা আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক, যে সিদ্ধান্ত এলো


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২৫ ৮:৩৩ : পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেছিলেন। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা ছাড়াই শেষ হয়েছে ট্রাম্প–পুতিনের এই দ্বিপক্ষীয় বৈঠক।

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা) এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ট্রাম্প–পুতিন দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা বৈঠকের পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, ‘যদি দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হয় তাহলে যে সমস্যার কারণে তিনি ইউক্রেনে হামলা চালিয়েছেন সেই সমস্যার মূল উৎপাটন করতে হবে।’

সাবেক প্রেসিডেন্টে জো বাইডেনের জায়গায় ট্রাম্প থাকলে ইউক্রেনে হয়ত কখনো হামলা চালাতেন না বলে দাবি করেন পুতিন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তারা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন। কিন্তু কিছু বড় বিষয়ে একমত হতে না পারায় কোনো ধরনের চুক্তি হয়নি।

সংবাদ সম্মেলন শেষ করেই ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এতে তিনি জানান, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু ভূখণ্ড তুলে দিয়ে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির মাধ্যমে।

ফক্স নিউজের সাংবাদিক তখন ভূখণ্ড দেওয়া এবং মার্কিনিদের নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং এসব বিষয়ে আমরা অনেকটা সম্মত হয়েছি। আসলে, আমরা অনেক বিষয়ে সম্মত হয়েছি। আমি আপনাকে বলতে পারি, এ বৈঠকটি ছিল উষ্ণ বৈঠক।’

পুতিনকে ‘শক্তিশালী ব্যক্তি’ এবং ‘ভীষণ কঠোর’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তবে তা সত্ত্বেও তাদের বৈঠক বেশ ইতিবাচক হয়েছে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, যুদ্ধে বন্ধে রাশিয়ার চাহিদা অনুযায়ী ইউক্রেনকে তাদের ভূখণ্ড দিতে হবে। এগুলো মেনে নিয়ে ইউক্রেনকে চুক্তি করতে হবে।

 

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা (যুদ্ধ) শেষের খুব কাছে আছি। এবং দেখুন, ইউক্রেনকে এটি মেনে নিতে হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য কোনো উপদেশ আছে কি না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ বন্ধের চুক্তি করুন।’

ট্রাম্প বলেন, ‘এখন বিষয়টা আসলেই প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। তাকেই কাজটি করতে হবে। এখন প্রেসিডেন্ট জেলেনস্কি, প্রেসিডেন্ট পুতিন আর আমাকেও নিয়ে একটি বৈঠক আয়োজন করা হবে বলে মনে হচ্ছে।’

আরও পড়ুন: ভারত সিন্ধুতে বাঁধ নির্মাণ শেষ করলেই ১০টি মিসাইল মারবো: পাক সেনাপ্রধান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর