, | |

মূলপাতা আন্তর্জাতিক

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন


ভূমিকম্পে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিচালনা করছেন উদ্ধারকারীরা।
প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২৫ ৯:১৮ : পূর্বাহ্ণ

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। ধসে পড়েছে বহু ভবন।

স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। সিনদিরগি ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, সিনদিরগিতে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে। তবে বেশিরভাগই পুরনো ও পরিত্যক্ত ছিল। দুটি মসজিদের মিনারও ধ্বসে পড়ে। ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় একজন বৃদ্ধাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং তিনি নিজে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

প্রসঙ্গত, তুরস্ক বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫৩ হাজার মানুষ প্রাণ হারায়।

আরও পড়ুন: ভারত সিন্ধুতে বাঁধ নির্মাণ শেষ করলেই ১০টি মিসাইল মারবো: পাক সেনাপ্রধান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর