অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলে জানান তিনি।
এর আগে গত ২ আগস্ট শফিকুল আলম তার পোস্টে লেখেন, ‘অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।’
গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
যেকোনো ধরনের বিতর্ক এড়াতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রণীত খসড়া ঘোষণাপত্রে ২৬টি দফা রয়েছে। প্রথম খসড়ায় বলা হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে।
গত বছরের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঘোষণাপত্র। অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার সম্প্রতি চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে।
গোপনীয়তার সঙ্গে প্রস্তুতকৃত এই ঘোষণাপত্রে মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। এতে বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে।’ প্রাথমিক খসড়ায় বলা হয়েছে-‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান সংঘটিত হয়।’
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি
