বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আন্তর্জাতিক

ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৩১ জুলাই ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ

ভারতের ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে পেট্রোলিয়াম কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এসব প্রতিষ্ঠান ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের কেনাবেচায় ‘গুরুত্বপূর্ণ লেনদেনে’ ইচ্ছাকৃতভাবে জড়িত ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের ইরানসংক্রান্ত নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে।

নিষেধাজ্ঞা জারি করা ছয়টি ভারতীয় প্রতিষ্ঠান হলো-অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস. গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড ও কাঞ্চন পলিমার্স।

নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না। এদের অধীন যেসব সহযোগী প্রতিষ্ঠানের ৫০ শতাংশ বা তার বেশি মালিকানা রয়েছে, তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

এ নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে।

এ ছাড়া, রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার কারণে ভারতকে শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান, যদিও সেই শাস্তির ধরন এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিণতি কী?
এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন যেকোনো স্থানে এসব কোম্পানির সম্পদ ও স্বার্থ ‘ব্লক’ বা জব্দ থাকবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি ৫০ শতাংশ বা তার বেশি শেয়ারে এসব নিষিদ্ধ কোম্পানির মালিকানায় রয়েছে, তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি দেশের ভেতর দিয়ে (বা হয়ে) এসব নিষিদ্ধ কোম্পানির সম্পদ বা স্বার্থসম্পন্ন যেকোনো লেনদেন নিষিদ্ধ। এছাড়া এদেরকে অর্থ, পণ্য বা সেবা দেওয়াও নিষিদ্ধ, আবার এসব কোম্পানির পক্ষ থেকে সেসব গ্রহণ করাও নিষিদ্ধ।

আরও পড়ুন: গাজার এক-তৃতীয়াংশ মানুষ না খেয়ে দিন পার করছে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর