, | |

মূলপাতা জাতীয়

জাতীয় সরকার ও নির্বাচন নিয়ে যা বললেন চীনের রাষ্ট্রদূত


চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
প্রকাশের সময় :২৯ জুলাই, ২০২৫ ১:৩৪ : অপরাহ্ণ

বাংলাদেশে জাতীয় সরকার গঠন কিংবা জাতীয় নির্বাচন কখন হবে-এটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইয়াও ওয়েন বলেন, ‘নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র বাংলাদেশের জনগণের রয়েছে। চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল।’

তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের চীন পুরোপুরি প্রস্তুত জানিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে।’

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে চীন যৌথভাবে কাজ করতে আগ্রহী। আমাদের লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ এবং সার্বভৌম প্রতিবেশী গড়ে তোলা। এই উদ্যোগ তৃতীয় কোনো পক্ষবিরোধী নয়। দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেনি।’

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক, সাংবাদিক ও বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের হামলার আশঙ্কা, সারাদেশে বিশেষ সতর্কতা জারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর