বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে চার দলের বৈঠক, কী কথা হলো


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে চার রাজনৈতিক দলের নেতারা।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৩ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাত ৯টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশগ্রহণকারী চারটি দল হলো-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান অংশ নেন।

চার দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, বৈঠকে চার দলের নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতি দলগুলো সবাই একমত হয়েছে যে, ফ্যাসিবাদিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত। এ বিষয়ে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। বৈঠকে রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে, তা দৃশ্যমান করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, দেশের সাম্প্রতিক ঘটনাবলির পেছনে ফ্যাসিবাদী শক্তির চালানো অপপ্রচার ও বিশৃঙ্খলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা; বিশেষ করে গত সোমবার মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র জোরালো হয়েছে।

 

আতাউর রহমান বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনের সময় একে অপরের বিরুদ্ধে সমালোচনা ও প্রচারণা চালিয়ে থাকে, যা স্বাভাবিক। তবে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় শক্তি সঞ্চয় করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না, সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার কথা সবাই স্বীকার করেছে।

সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীন থাকার বিষয়টি উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, অতীতে এমন অবস্থা দেখা যেত না, কিন্তু বর্তমানে একাধিকবার সচিবালয় অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। তিনি প্রশ্ন তোলেন, এ ক্ষেত্রে গোয়েন্দা ও প্রশাসনিক ব্যর্থতা রয়েছে কি না, তা সরকারকে তদন্ত করতে হবে।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনার তথ্য লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর