, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

হাসপাতালে নেওয়া হলো জামায়াত আমীরকে


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
প্রকাশের সময় :১৯ জুলাই, ২০২৫ ৮:০৫ : অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে মঞ্চে ডায়াসের পাশে কার্পেটে পা মেলে বসে বক্তব্য দেন তিনি। সমাবেশ শেষে তাকে আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকেল ৫টা ২২ মিনিটে মঞ্চে প্রথম দফায় পড়ে যান ডা. শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন। এর মিনিট খানেক বাদে জামায়াত আমীর উঠে দাঁড়ান। নেতাকর্মীদের বলেন, কিছু হয়নি। আবার বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। কিন্তু ১ মিনিটর পর আবারও পড়ে যান তিনি।

এর আগে বিকেল ৫টার দিকে মঞ্চে বক্তব্য দিতে উঠেন জামায়াত আমীর। মঞ্চে পড়ে গিয়ে ৪৫ সেকেন্ড পর উঠে দাঁড়ান। বলেন, কিছু হয়নি। এর ১ মিনিটর পর আবার পড়ে যান। পরে ডা. শফিকুর রহমান মঞ্চে ডায়াসের পাশে কার্পেটে পা মেলে বসে বক্তব্য দিতে থাকেন। এ সময় চিকিৎসকরা তাকে ভাষণ দিতে না করলে তিনি বলেন, এতো কথা বলেন কেন? এর কিছুক্ষণ পর আবারও তিনি উঠে দাঁড়ান।

এর আগে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপুর সোয়া ১২টায় সমাবেশস্থলে উপস্থিত হন। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াত আমীর। সমাবেশে জামায়াত আমীরের সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সারাদেশে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার, অভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে জামায়াত।

ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করে জামায়াত। এর আগে জামায়াত কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করেনি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজধানীতে এটাই জামায়াতের বড় আকারের সমাবেশ। বিগত ১১ মাসে সারাদেশে জামায়াতের অনেক সভা-সমাবেশ হয়েছে। তবে রাজধানীতে তেমন বড় কোনো সমাবেশ হয়নি।

আরও পড়ুন:

জামায়াত ক্ষমতায় গেলে মালিক নয়, সেবক হবে: ডা. শফিকুর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ যেন জনসমুদ্র

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর