, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলের হামলা, ১৫ বিমান ধ্বংস


প্রকাশের সময় :২৩ জুন, ২০২৫ ১:৪৩ : অপরাহ্ণ

ইরানের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এতে দূর থেকে চালিত ১৫টি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে বলে দাবি করেছে তারা।

আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেজফুল বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ ও এএইচ ১ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেইসঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে।

গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো-ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

আরও পড়ুন: শত্রুকে শাস্তি দিতে কঠিন অঙ্গীকার খামেনির

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর