বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা বিনোদন

কারাগারে সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল


মাইনুল আহসান নোবেল ও ইসরাত জাহান প্রিয়া

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২১ জুন ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ

ধর্ষণের মামলার বাদী ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে কারাগারেই বিয়ে করেছেন আলোচিত ও বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল।

গত বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী ইসরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে তাদের বিয়ে হয়।

নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই ইলা মণি জানান, বাদী ও আসামি দু’পক্ষের সম্মতিতেই বিয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিয়েতে দেনমোহর ধরা হয়েছে ১০ লাখ টাকা।

বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঘনিষ্ঠজনেরা, যাদের মধ্যে ছিলেন-নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া।

প্রসঙ্গত, ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। এই গায়কের বিরুদ্ধে অভিযোগ, সেই ছাত্রীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি। এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল।

এরপর ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলকে মামলার বাদী সেই নারীকে বিয়ে করার আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার এ আদেশ দেন।

পরদিন শুক্রবার (২০ জুন) দুপুরে কারাগারে অনুষ্ঠিত হয় নোবেল ও সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের উপস্থিতিতেই এই বিয়ে সম্পন্ন হয়।

উল্লেখ্য, দুই বছর আগে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা হয়। জানা যায়, ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নেওয়ার প্রতারণায় অভিযোগে আটক হয়েছিলেন। সে সময় একদিন রিমান্ডেও ছিলেন এই গায়ক। এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

ভারতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠান ‘সা রে গা মা’ দিয়ে পরিচিত পান গায়ক নোবেল। ক্যারিয়ার কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতিত পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন।

আরও পড়ুন: সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর