, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইসরায়েলে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে ধ্বংসযজ্ঞ


ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় জেরুজালেমের ওপর দিয়ে যেতে দেখা যায়। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৬ জুন, ২০২৫ ১:২৭ : পূর্বাহ্ণ

ইসরায়েলের রাজধানী তেল আবিব, ঘোষিত রাজধানী জেরুসালেম এবং বন্দর নগরী হাইফাসহ পুরো দেশজুড়ে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আজ রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব ও জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। এতে হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ ছাড়া বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে।

ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফায় ইরানের মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছে। তবে এখন হতাহতের সংখ্যা নিরূপণ করা হচ্ছে।

ইসরায়েলি ফায়ার ও রেসকিউ সার্ভিস জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা। এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাওয়ার বিষয়টি স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে তারা জানিয়েছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র নয়। তাই, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যাবশ্যক।’

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে তেল আবিবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চারজন নিহত ও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গত শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এ ছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় তেল আবিব। হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডারসহ ৮০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে নিজেদের সেনাদলে আহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

গতকাল শনিবার দেশটির সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মধ্য ইসরায়েলে গভীর রাতে এই হামলা হয়, যা ছিল তাদের ওপর ইরানের পাল্টা আক্রমণের অংশ।

আরও পড়ুন: ইরান-ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর