, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান


ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তেলআবিবে আঘাত হানতে দেখা গেছে।
প্রকাশের সময় :১৪ জুন, ২০২৫ ৮:৪৫ : পূর্বাহ্ণ

ইসরায়েলের ভয়াবহ হামলার জবাবে প্রতিশোধ নিতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করেছে ইরান। অভিযানে ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর কিরিয়া কম্পাউন্ডে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এই হামলায় ইসরায়েলে এক নারী নিহত ও অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

ইসরায়েলের দাবি, ইরান দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কিরিয়া কম্পাউন্ড প্রায়শই ইসরায়েলের পেন্টাগন হিসেবে আলোচিত হয়। এই হামলায় কিরিয়া কম্পাউন্ড কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে, এর ফলে ইসরায়েলের সামরিক সমন্বয়, গোয়েন্দা কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। কিরিয়া কম্পাউন্ড নামে ইসরায়েলি সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রায়শই ইসরায়েলের ‘পেন্টাগন’ বলা হয়।

খবরে বলা হয়েছে, ইরানের হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মধ্যে ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও গুরুত্বপূর্ণ শহর তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথোরিটি গতকাল শুক্রবার রাতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুম ডান এলাকা থেকে ১০২ জরুরি হটলাইনে অসংখ্য ফোন আসে।

খবরে বলা হয়েছে, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জামাত গানেও কাঠামোগত ক্ষতির পাশাপাশি অনেক মানুষ আটকা পড়েছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা বিষয়ক সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) ৬৩ জন আহতকে চিকিৎসা দিয়েছে।

 

এই সংবাদ লেখা পর্যন্ত ২৬ জনকে শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন মাঝারি অবস্থায় আছেন। বেলিনসন হাসপাতালে নেওয়া হয়েছে ১৩ জনকে, তাদের মধ্যে একজন আশঙ্কাজনক ও দুজন মাঝারি অবস্থায় আছেন। ইচিলভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে ১৯ জনকে, তাদের মধ্যে চারজন মাঝারি অবস্থায় আছেন।

এদিকে, দখলদার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ১৫০ টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র আসার সময় আইডিএফ বেসামরিক নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে প্রাথমিক সতর্কতা পাঠিয়েছিল।

প্রাথমিক প্রতিরক্ষা মূল্যায়ন অনুযায়ী, ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইডিএফ জানিয়েছে, প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলার কয়েক মিনিট পরই ইরান আরেকটি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জেরুজালেম পোস্টকে ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আটকের খবর দিয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা।

ইসরায়লের এই অতর্কিত হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও চারজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি নিহত হয়েছেন।

আরও পড়ুন:

ইরানের পারমাণবিক-সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা

ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান ও দুই বিজ্ঞানী নিহত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর