, | |

মূলপাতা জাতীয়

‘কিংস থার্ড চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ড.ইউনূস


কিংস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ার ডেম অ্যান লিম্ব মুহাম্মদ ইউনূসের হাতে হারমনি অ্যাওয়ার্ড তুলে দেন।
প্রকাশের সময় :১৩ জুন, ২০২৫ ৮:১৯ : পূর্বাহ্ণ

ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস থার্ড চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দীর্ঘদিনের সামাজিক ব্যবসা প্রসারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন ও প্রকৃতি-সহনশীল উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

লন্ডনের সেন্ট জেমস প্যালেসে স্থানীয় সময় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের হাতে বিশেষ এ পুরস্কার তুলে দেন কিংস যুক্তরাজ্যের রাজকীয় দাতব্য সংস্থা দ্য কিংস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ার ডেম অ্যান লিম্ব।

অনুষ্ঠানে রাজপরিবারের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক ও পরিবেশ ও মানবাধিকার বিষয়ক কর্মীরাও উপস্থিত ছিলেন।

২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদ্‌যাপন হিসেবে নতুন এ পুরস্কার প্রবর্তন করেন।

প্রতিষ্ঠার পর এই পুরস্কার দ্বিতীয়বারের মতো দেওয়া হলো। এর আগে, ২০২৪ সালে প্রথমবার এই পুরস্কার পান জাতিসংঘের সাবেক মহাসচিব ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিক বান কি-মুন। জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা ও বৈশ্বিক স্থিতিশীলতায় তার নেতৃত্ব ও অবদানকে সম্মান জানাতেই তাকে ‘কিং চার্থালস থার্ড হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

এই বছরের বিজয়ী ইউনুস সম্পর্কে পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, “অধ্যাপক ইউনুস আজীবন সামাজিক ব্যবসার নীতিমালা প্রচার করে এসেছেন এবং পরিবেশ-সহনশীল ও সামাজিকভাবে দায়িত্বশীল প্রকল্পে উৎসাহ জুগিয়েছেন। তাঁর এসব প্রচেষ্টার প্রভাব শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের নানা প্রান্তে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

ড. ইউনুস এই পুরস্কারকে শুধু ব্যক্তি হিসেবে নয়, বাংলাদেশ এবং উন্নয়নশীল বিশ্বের জন্য এক সম্মান হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “এই স্বীকৃতি সামাজিক ব্যবসার পথ ধরেই যে পৃথিবীকে আরও মানবিক ও টেকসই করা সম্ভব, তা নতুন করে স্মরণ করিয়ে দেয়।”

১৯৯০ সালে প্রতিষ্ঠা পায় ‘দ্য কিংস ফাউন্ডেশন’। এ দাতব্য প্রতিষ্ঠান তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এ মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়ে থাকে।

এর আগে যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন। একান্ত সাক্ষাতের পর রাজা ও রাণীর স্বাক্ষরযুক্ত একটি ছবি উপহার হিসেবে অধ্যাপক ড. ইউনূসকে প্রদান করা হয়।

আরও পড়ুন: ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন ড. ইউনূস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর