, | |

মূলপাতা জাতীয়

নির্বাচন নিয়ে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে কথা হলো


প্রকাশের সময় :১৩ জুন, ২০২৫ ৪:৪৮ : অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। রোজার আগে ভোটের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের রোমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন হবে।

আজ শুক্রবার লন্ডন স্থানীয় সময় সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ডরচেস্টার হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠক শেষে দুজনের অনুমতিতে যৌথ বিবৃতিটি পাঠ করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

নির্বাচন নিয়ে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে কথা হলো
লন্ডনে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।’

তারেক রহমানের প্রস্তাবের জবাবে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়ার বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।’

খলিলুর রহমান বলেন, ‘জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।’

এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) প্রতীক্ষিত এই একান্ত বৈঠক শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন।

জানা গেছে, বৈঠকে ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন।

এর আগে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

তারেক রহমান হোটেলে পৌঁছালে ড, মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন। সে সময় ‘ওয়েলকাম’ বলে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করেন।

বিএনপি মিডিয়া সেল সেই মূহুর্তের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে।

ওই ভিডিওতে দেখা গেছে, হ্যান্ডশেক করার পর ড. ইউনূস ও তারেক রহমান কুশলাদি বিনিময় করেন। তখন তারেক রহমান বলেন, ‘ইটস অ্যা রিয়েল অনার ফর মি।’

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে তারেক রহমানের সঙ্গে ছিলেন। তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। সে সময় ড. ইউনূস সবার সঙ্গে হ্যান্ডশেক করেন।

তারেক ড.ইউনূসের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, জানতে চান শরীর কেমন আছে। উত্তরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, ‘চলছে, টেনেটুনে।’

এ সময় তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। বলেন, ‘আম্মা সালাম জানিয়েছেন।’ ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, ‘উনাকেও আমার সালাম দেবেন।’

ভিডিও ক্লিপে এ সময় তাদের লন্ডনের আবহাওয়া নিয়েও কথা বলতে শোনা যায়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আবহাওয়াটা খুব ভালো, যে কদিন আমি এখানে আছি, আবহাওয়াটা বেশ প্লেজেন্ট। খুবই এনজয় করলাম। সামনে পার্ক।’

তারেক রহমান জানতে চান, প্রধান উপদেষ্টা পার্কে হাঁটতে গিয়েছিলেন কিনা। উত্তরে ড. ইউনূস বলেন, ‘এখানে পরিবেশ খুব ভালো, হাঁটার অনেক জায়গা।’

কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন।

আরও পড়ুন: লন্ডনে দেড় ঘণ্টা একান্ত বৈঠক করলেন ড. ইউনূস ও তারেক রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর