, | |

মূলপাতা জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
প্রকাশের সময় :৭ জুন, ২০২৫ ৩:৩১ : অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং তার স্ত্রী।

এদিকে, আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

আরও পড়ুন: ত্যাগ ও আনন্দের ঈদ আজ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর