, | |

মূলপাতা জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রকাশের সময় :৬ জুন, ২০২৫ ৩:০৫ : অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেওয়া শুরু করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন।

তার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুক পোস্টে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর