বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

নুসরাত ফারিয়াকে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৯ মে ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ

হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, তাকে যদি বিমানবন্দরে ছেড়ে দেওয়া হতো তাহলে বলতেন, ছেড়ে দিছেন। আর এখন বলছেন কেন ধরা হলো।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত ঈদে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার (নুসরাত ফারিয়া) নামে মামলা থাকলে আপনি কী করবেন? বিদেশযাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে। এই পলিসির আওতায় যারা পড়ে তাদেরই আটকানো হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি (নুসরাত ফারিয়া) কী করেছেন আমি জানি না। আমরা বলছি বিনা কারণে যেন শাস্তিভোগ না করেন তিনি। তার বিরুদ্ধে তদন্ত শেষ হলে বলতে পারবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়া নামে মামলা থাকে তাহলে কী করবো। না ধরলে আবার আপনারা বলবেন আসামি ছেড়ে দিছেন।

এর আগে আজ সকালে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আগামী ২২মে ফের তার জামিন শুনানির জন্যে দিন ধার্য করা হয়।

থাইল্যান্ড যাওয়ার সময় গতকাল রোববার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সবশেষ জ্বিন ৩ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

আরও পড়ুন: আদালতের কাঠগড়ায় কাঁদলেন নুসরাত ফারিয়া

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর