বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আন্তর্জাতিক

ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী: শাহবাজ


ভারতের বিরুদ্ধে অপারেশন বুনইয়ান-উন-মারসুসে অংশ নেওয়া সেনাদের উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৫ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে চালানো অপারেশন বুনইয়ান-উন-মারসুসের সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।

গতকাল বুধবার শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে ‘বুনইয়ান-উন-মারসুস’-এ অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

শাহবাজের সঙ্গে শিয়ালকোটে গিয়েছিলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লা তারার, দেশটির সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

সেনাদের উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, ‘জাতির অটল সংকল্পে শক্তিশালী বীর পাকিস্তান সশস্ত্র বাহিনী বীরত্বপূর্ণ ভঙ্গিতে মাতৃভূমিকে রক্ষা করেছে এবং প্রতিপক্ষের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হেনেছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘মোদি আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায়। কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না। আমরা শান্তির জন্য প্রস্তুত এবং আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত। পছন্দ আপনার।’

পাকিস্তানে ভারতের পানি প্রবাহের হুমকির জবাবে শাহবাজ শরিফ বলেন, ‘যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে, তাহলে জেনে রাখুন পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি (বেলুচিস্তান স্বাধীনতাপন্থি গোষ্ঠী) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (পাকিস্তান সরকারবিরোধী গোষ্ঠী) সমর্থন দিচ্ছে।’

এরপর আবার মোদিকে উদ্দেশ করে শাহবাজ শরিফ বলেন, ‘মোদি, আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান, তাহলে আপনারা ধারণার বাইরের পরিণতি ভোগ করবেন।’

ভারতের সঙ্গে ভবিষ্যতে সম্ভাব্য আলোচনার দরজা খুলে দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো সংলাপ একতরফা হতে পারে না। ভারতের সঙ্গে কোনো বাণিজ্য হবে না যদি না এটি একটি বিস্তৃত সংলাপের অংশ হয়।’

আরও পড়ুন: ভারতের রাফাল ভূপাতিত করা কে এই পাকিস্তানি নারী পাইলট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর