, | |

মূলপাতা জাতীয়

বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইলো বিএসএফ


বিজিবি সদস্যদের কাছে পা ধরে মাফ চান দুই বিএসএফ সদস্য।
প্রকাশের সময় :২৯ এপ্রিল, ২০২৫ ১১:৫৮ : অপরাহ্ণ

বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই সদস্য বিজিবির কাছে পা ধরে মাফ চেয়েছেন।

আজ মঙ্গলবার প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

পোস্ট তিনি লেখেন, অতি সম্প্রতি ২ জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসেন।

জুলকারনাইন সায়ের আরও লেখেন, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কমেন্ট সেকশনে জুলকারনাইন সায়ের খান উল্লেখ করেছেন, এই ঘটনা এবং ফুটেজ বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নিজেদের রক্ষা করতে দুই বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্যের সঙ্গে ধস্তাধস্তি করছেন। এক পর্যায়ে বিএসএফের ওই দুই সদস্য মাটিতে পড়ে যান। তারপর বিজিবির সদস্যদের পা ধরে কাকুতি-মিনতি করেন। এ ঘটনার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ভারতীয় গুপ্তচর ড্রোন গুলি করে ভূপাতিত করলো পাকিস্তান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর