, | |

মূলপাতা রাজধানী

আইন উপদেষ্টার বাসভবনে ‘রহস্যজনক ড্রোন’, তদন্তে গোয়েন্দারা


আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০২৫ ৩:০৪ : অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় উদ্ধার হওয়া ড্রোনটি ল্যাবে পাঠানো হয়েছে।

জানা গেছে, আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে বাগানে আমগাছের নিচে ঘাসের ওপর ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়। বাগান পরিচর্যার সময় মালী সালমা হক ড্রোনটি দেখতে পেয়ে তা আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে।

ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ড্রোনটি বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এটি পাঠিয়েছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড্রোনটির গায়ে ‘মেইড ইন চায়না’ লেখা রয়েছে এবং এর টেকঅফ ওজন ২৪৯ গ্রাম। ড্রোনে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তার কারণে ব্যাটারি আলাদা অবস্থায় ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৫টা ২৯ মিনিটে ড্রোনটি অবতরণ করে। তবে অন্যান্য ক্যামেরার ফুটেজে ড্রোনটির কোনো গতিবিধি ধরা পড়েনি।

বর্তমানে ড্রোনটি সিটিটিসির ফরেনসিক ল্যাবে বিশ্লেষণের জন্য রাখা হয়েছে। আইন উপদেষ্টার বাসভবনের চারপাশে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর