, | |

মূলপাতা ইসলামী আন্দোলন

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের


জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২৫ ২:১৫ : অপরাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বাংলাদেশের সাংবিধানিক নামের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেন।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে তারা লিখিত মতামত দেন।

লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য বাংলাদেশের সাংবিধানিক নামের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি।

এ বিষয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, শুদ্ধাচার, জবাবদিহিতা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দুর্নীতি-দুঃশাসন রোধে শরিয়া আইন তৈরি করতে হবে। শরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছেন বলেও জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য।

বিচার বিভাগীয় ২৩টি প্রস্তাবের মধ্যে ২১টির সঙ্গেই ইসলামী আন্দোলন বাংলাদেশে একমত পোষণ করেছে। এর বাইরে শরীয়াহ কোর্ট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রমাণিত অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতিকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আরও ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

আরও পড়ুন: কাদের-কামালসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর