, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে


প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০২৫ ৫:১৭ : অপরাহ্ণ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স (প্রবাসী আয়) আসার পরিমাণ তিন বিলিয়ন (৩০০ কোটি) ডলার ছাড়িয়ে গেছে। গত মার্চ মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এর আগে, গত ডিসেম্বরে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল দেশে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

২০২০ সালে করোনাকালীন সময়ে জুলাই মাসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই রেকর্ড ভাঙে ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরে। ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৬৪ কোটি ডলার। এবার অতীতের সব রেকর্ড ভেঙে তিন বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্সের পরিমাণ।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসী আয় বাড়তে শুরু করে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মূলত সরকার পরিবর্তনের পর অর্থপাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানসহ বিভিন্ন কারণে হুন্ডি কমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকাকালে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ প্রবাসীদের আয় বিদেশ থেকে কিনে রাখতেন। দেশে প্রবাসীদের পরিবারকে টাকা পৌঁছে দিতেন। তবে হাসিনার পতনের পর হুন্ডি বন্ধ হয়েছে। আবার বাংলাদেশ ব্যাংক ডলারের দর বাড়িয়েছে। ফলে এখন ডলারের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দামের পার্থক্য অনেক কমে গেছে। তাই প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছে।

আরও পড়ুন: শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে নিজেই আলোচনা করবেন ড. ইউনূস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর