, | |

মূলপাতা আবহাওয়া

চলতি মাসে তীব্র কালবৈশাখী ঝড়ের শঙ্কা


প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২৫ ৬:৩২ : অপরাহ্ণ

দেশে চলতি এপ্রিল মাসে তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এ ছাড়া এ মাসে শিলাবৃষ্টি, লঘুচাপ, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ-সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সংস্থাটি বলছে, এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এপ্রিল-২০২৫ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি তাপপ্রবাহ (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

এ ছাড়া এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের নদ-নদীগুলোর পানি সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এপ্রিলের ১৩ তারিখে শেষ হয়ে যাচ্ছে চৈত্র মাস। মার্চের প্রায় অর্ধেক মাস বৈশাখ। এ মাসে সর্বোচ্চ তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

দেশে আজ আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এ অবস্থা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন:

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

জুলাই আন্দোলনের নারীদের ভূয়সী প্রশংসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর