, | |

মূলপাতা জাতীয়

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২৫ ১১:২৪ : পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

আজ সোমবার রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈদের শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি পবিত্র এই মাসে, ভারতের ২০ কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই-বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে অতিবাহিত করেছি।’

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্ত উদযাপন, আত্ম বিশ্লেষণ, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এই পবিত্র দিন উপলক্ষে, আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক-এই প্রত্যাশা করি।’

শুভেচ্ছা বার্তার শেষে নরেন্দ্র মোদি বলেন, ‘আপনার প্রতি আমার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ শুভেচ্ছা রইল।’

আরও পড়ুন: যতো বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বোই: প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর