, | |

মূলপাতা জাতীয়

বাংলাদেশ-চীনের মধ্যে ১ চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই


আজ শুক্রবার বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২৫ ২:২৭ : অপরাহ্ণ

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চারদিনের চীন সফরের আজ তৃতীয় দিন শুক্রবার দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে-দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এগুলো হলো- বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের হাইনান প্রদেশ থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছান। এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েইডং ড. ইউনূসকে অভ্যর্থনা জানান।

হাইনান প্রদেশে অবস্থানকালে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটান ড. মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ দুপুরে চার দিনের সফরে চীনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে দেশটির হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

চারদিনের সফর শেষে আগামী ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: ড. ইউনূসকে দৃঢ় সমর্থন চীনা প্রেসিডেন্টের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর