জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া তিনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন।
আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে ওয়াকার-উজ-জামান, ‘এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি বরং কীভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সংগত দাবি আদায় করা যায় সেই অনুপ্রেরণা জুগিয়েছে।’
সেনাপ্রধান বলেন, ‘‘বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থেকেছে। ‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।’’
ওয়াকার-উজ-জামান, ‘দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে এই দেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাদের প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
আরও পড়ুন:
‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন রাজনৈতিক দলের আবেদন
৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে সেদিন কী কথা হয়েছিল, এবার জানালেন সারজিস
আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, সেখানেই থাকুন, সেনাবাহিনীকে হাসনাত
এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’
