, | |

মূলপাতা জাতীয়

হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ


প্রকাশের সময় :১৮ মার্চ, ২০২৫ ৪:১৫ : অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন  শেখ রেহানা পরিবারের ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ (জব্দ) করা হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তার ছোট বোন শেখ রেহানা পরিবারের ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, উল্লিখিত ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

উল্লেখ্য, গত ১১ মার্চ শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ ও শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত।

এ ছাড়া হাসিনাসহ পরিবারের সাত জনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

আরও পড়ুন:

এবার ঈদুল ফিতরে সরকারি ছুটি ৫ দিন

শেখ হাসিনার ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে কত কোটি টাকা

পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা-রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

সুধা সদনসহ শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর