, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম এবার ভরিতে কমলো প্রায় আড়াই হাজার টাকা


প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:০৩ : অপরাহ্ণ

চারদিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমানো হয়েছে। বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে প্রায় আড়াই হাজার টাকা পর্যন্ত কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

আজ বৃহস্পতিবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম আরও কিছুটা কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা কমিয়ে ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৭৯ টাকা কমিয়ে ১ লাখ ১ হাজার ৭২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৫৫ টাকা কমানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের ‌দাম কমলেও ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’

পাল্টে গেল বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর