যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।
আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নাম অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে এটি এখন ‘যমুনা সেতু’ নামে পরিচিত হবে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নতুন নামকরণ করা হয়েছে ‘কর্ণফুলী টানেল’।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের দুদিন পর গত ৭ আগস্ট টানেলের দুই প্রান্ত থেকে বঙ্গবন্ধুর নামফলক সরিয়ে নেওয়া হয়েছিল।
১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা নদীর ওপর নির্মিত এই সেতুকে অনেকে যমুনা সেতু বলেন। প্রথমদিকে গুগল ম্যাপেও যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।
আরও পড়ুন: নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
