বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অন্যান্য দল ও সংগঠন

আসছে ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২০ অপরাহ্ণ

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সারাদেশের নাগরিকদের মতামত গ্রহণের কর্মসূচি দিয়েছে তারা।

আজ বুধবার রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানায়।

সংগঠন দুটির নেতারা জানান, নতুন রাজনৈতিক দল সম্পর্কে জনগণের মতামত জানতে প্রায় এক লাখ জনমত সংগ্রহ করা হবে। পাশাপাশি, দলটির নাম ও প্রতীক প্রস্তাব দেওয়ার জন্যও সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে। তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত বড় পরিসরে জনমত সংগ্রহের উদ্যোগ এটিই প্রথম।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে।’

নাগরিক কমিটির এই নেতা বলেন, ‘এটি আমাদের দেশে একটি নতুন রাজনৈতিক দল কর্তৃক জনমত গ্রহণের উদ্দেশে গৃহীত সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা। আমরা শুধু একটি দল শুরু করছি না—আমরা এমন একটি আন্দোলন শুরু করছি; যেখানে একজন পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত প্রত্যেক নাগরিকের তাদের জীবনকে প্রভাবিত করে এমন নীতিগুলো গঠনে মতামত রয়েছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আসল পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলোতে ঘটে না। এই কারণেই আমরা মাঠে আছি, কৃষকদের সঙ্গে আছি, রিক্সাচালকদের কথা শুনব এবং বিরতির সময় পোশাক শ্রমিকদের কথা শুনব। এই দল ওপর থেকে নয়, জনগণের মধ্য থেকে উঠে আসবে।’

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল ও অফলাইন উভয় পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। যাদের ইন্টারনেট নেই, তারা সরাসরি ফরম পূরণ করতে পারবেন, আর প্রযুক্তি-সচেতন জনগোষ্ঠীর জন্য হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল ফরম পাঠানো হবে।

এর আগে এক যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প তৈরি হয়েছে। কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে ছাত্র-তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জনতাকে সঙ্গে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নাসিরউদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক প্রক্রিয়ায় তৃণমূল ও প্রান্তিকজনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রকাশ করেছেন। তারা জোর দেন যে, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই উদীয়মান রাজনৈতিক দলের মাধ্যমে সব নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়া উচিত।

আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর