, | |

মূলপাতা জাতীয়

শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও পিনাকীর হাতে, কী আছে তাতে?


শেখ হাসিনা ও পিনাকী ভট্টাচার্য
প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২৫ ১১:৪৯ : অপরাহ্ণ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও ফোনালাপ হাতে পেয়েছেন বলে দাবি করেছেন ফান্সে বসবাস করা জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন তিনি।

ওই অডিওতে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকী।

ফেসবুক পোস্টে এই অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নেই।

এর আগে, পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ব্যারিস্টার আরমান র‍্যাব টিএফআই সেলের আয়নাঘরে বন্দি ছিল। সেই সেলটা আবিষ্কার করা হইছে। সেইখানে হাজারের উপরে বন্দি থাকত। অবিশ্বাস্য সংখ্যা। আটটা কবর সেল আবিষ্কার হইছে তিন ফিট বাই চার ফিট, যেইখানে শুধু বসে থাকা যায়। অনেক এভিডেন্স নষ্ট করা হইলেও পুরা স্থাপনা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে। ওই দিন যেন ফিরে না আসে, সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইয়েরা, এখনই খান্ত দিয়েন না।

আরও পড়ুন:

র‌্যাবকে ‘ডেথ স্কোয়াড’ হিসেবে চিহ্নিত, বিলুপ্তি চায় হিউম্যান রাইটস ওয়াচ

সামরিক শক্তিতে এই মুহূর্তে বিশ্বের শীর্ষ যে ১০টি দেশ

গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর