, | |

মূলপাতা বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ডাউন


হঠাৎ করেই ডাউন হয়ে পড়েছে মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২৪ ১:২৩ : পূর্বাহ্ণ

হঠাৎ করে ডাউন হয়ে পড়েছে মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন তিনটি সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম এ তথ্য জানিয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন। বাংলাদেশের এই সমস্যার কথা জানিয়েছেন এই তিনটি প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন প্ল্যাটফর্মের কার্যক্রম স্বাভাবিক হয়নি।

ডাউনডিটেক্টর বলছে, মেটার মেসেজিং পরিষেবা ও হোয়াটসঅ্যাপ ডাউন থাকার অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।

ডাউনডিটেক্টর ডটকম জানায়, ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এছাড়া, ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১০ হাজারেরও বেশি। এছাড়া ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পারছেন না ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।

ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখাচ্ছে, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, প্রযুক্তিগত কারণে চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার বিভিন্ন পরিষেবা ব্যহত হয়েছে। কয়েক ঘণ্টা অচল হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস।

আরও পড়ুন:

খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

দুই দিনের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম

১৫ মিনিটে বাংলাদেশ দখলে নেবো, তৃণমূল নেতার হুমকি

রাজনীতিতে যোগ দিলেন ডা. তাসনিম জারা

১২ পুলিশ সুপারকে বদলি

হাজারো নেতাকর্মীর বহর নিয়ে আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট পদে বাংলাদেশ নির্বাচিত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর