, | |

মূলপাতা জাতীয়

বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ চালু, প্রবাসীদের মাথার উপরে রাখতে বললেন ড. ইউনূস


প্রবাসী শ্রমিকদের জন্য ঢাকা শাহজালাল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১১ নভেম্বর, ২০২৪ ৫:৩০ : অপরাহ্ণ

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীকর্মীদের জন্য প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আপনাদের পাঠানো অর্থ দিয়েই তো দেশ চলে, আপনাদেরকে তো মাথার উপরে রাখা উচিত।’

আজ সোমবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীকর্মীদের জন্য প্রবাসী লাউঞ্জ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ঢাকা শাহজালাল বিমানবন্দরে এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ। এখানে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভর্তুকি দেবে সরকার।

প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন। আপনাদের যে প্রাপ্য ও সম্মান তা দেওয়ার জন্যই আমাদের আজকের এই প্রথম পদক্ষেপ। বিমানবন্দরে আপনারা যাতে কোন ধরনের সমস্যায় না পড়েন তাই এই ব্যবস্থা। অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন। আপনাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই বিশেষ এই লাউঞ্জ উদ্বোধন।’

 

ড. ইউনূস বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে। ’

প্রবাসীদের উপার্জিত অর্থ যথার্থভাবে দেশের কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে সরকার প্রধান বলেন, ‘প্রবাসীরা টাকা যেটা রোজগার করছে, সেটা তো বাংলাদেশেই আসছে, বাংলাদেশের জন্য রোজগার করছে। প্রবাসীরা কষ্ট করে টাকা রোজগার করে আনছেন। আর এই কষ্টার্জিত টাকা আরেকজনে বিদেশে পাচার করছে। এটা হলো আমাদের দুর্ভাগ্য। সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে, আমাদের দেশের টাকা যেন দেশে থাকে, দেশের কাজে লাগে।’

বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: প্রধান উপদেষ্টা

অনুষ্ঠানে উপস্থিত আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলকে দেখিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বহুদিন পর আমরা নতুন যাত্রা শুরু করলাম। তিন মাস হয়ে গেছে আমাদের। আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল, আসিফ নজরুল ও আমার মধ্যে। কে এটা (প্রবাসী লাউঞ্জ) তাড়াতাড়ি করতে পারে। দুজনের তাড়াতাড়ি জন্য আজকে এটা আমরা উদ্বোধন করতে পারলাম। এর প্রধান কারণ, আমরা দুজনেই আসা-যাওয়ার পথে প্রয়োজনীয়তা অনুভব করেছি। বিমানবন্দর আমাদের সবাইকে ব্যবহার করতে হয়। আমাকেও প্রায় আসা-যাওয়া করতে হয়। খুব মনে কষ্ট হয় যখন দেখি প্রবাসীদের যাওয়া আসায় ভোগান্তি হচ্ছে।’

অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এটা আপনাদের জন্য খুবই সামান্য উপহার। আপনাদের রেমিট্যান্স উপর বাংলাদেশে দাঁড়িয়ে আছে। আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের কারর নেই। আপনাদের সমস্ত রকম দুর্ভোগ কমানোর ব্যবস্থা আমরা গ্রহণ করছি, তবে একটু সময় লাগছে। এই প্রবাসী লাউঞ্জ করার ক্ষেত্রে আইওএম প্রচুর সহযোগিতা করেছে।

আরও পড়ুন: উপদেষ্টাদের আবারও দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর