, | |

মূলপাতা জাতীয়

যুক্তরাষ্ট্রে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রকাশের সময় :১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৪ : পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।

এ বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল।

সংবাদমাধ্যমটি বলছে, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর ব্যস্ত সময়সূচীতে পরিপূর্ণ থাকবে।

 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মোদি আগামী ২১ সেপ্টেম্বর তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ব্যস্ততার মধ্যে বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা বলছেন, এই ধরনের বৈঠক ভারতের এজেন্ডার অংশ নয়। এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর ঠাসা শিডিউলে পূর্ণ থাকবে। মোদি আগামী ২১ সেপ্টেম্বরে ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াডের নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দিবেন। এরপর ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদির ভাষণ দেওয়ার কথা আছে।

এক কর্মকর্তা বলেছেন, নিউইয়র্কে সাধারণ অধিবেশনের ফাঁকে মোদি কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের সঙ্গে কোনো বৈঠক মোদির শিডিউলে নেই।

এ ছাড়া হিন্দুস্তান টাইমস বলছে, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ড. ইউনূসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্য ভারতের সমালোচনা নয়াদিল্লির ভালো লাগেনি।

আরও পড়ুন: শেখ হাসিনা ও ভারতকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর