, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়লো ৪৪ টাকা


প্রকাশের সময় :২ সেপ্টেম্বর, ২০২৪ ৩:২১ : অপরাহ্ণ

দেশে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম আবার বেড়েছে। ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৪৪ টাকা বাড়ানো হয়েছে।

ফলে নতুন দর অনুযায়ী, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৪২১ টাকা। যা এতোদিন ছিল ১ হাজার ৩৬৬ টাকা।

৩৩ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৩ হাজার ৩৯০৮ টাকা আর ৩৫ কেজির দাম পড়বে ৪ হাজার ১৪৫ টাকা।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করে।

আজ সন্ধ্যা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে গত ২ জুলাই ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়ানো হয়েছিল।

প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপি গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।

এলপি গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। সিপি নামে তা পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

 

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বদলে যাবে ৫, ১০ ও ২০ টাকার নোট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর